Logo
Logo
×

Advertisement

সারাদেশ

২২ ভরি স্বর্ণ নিয়ে ব্যবসায়ী উধাও

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম

২২ ভরি স্বর্ণ নিয়ে ব্যবসায়ী উধাও

ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুর শহরে চারটি জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছেন রণজিত পাল নামে এক ব্যবসায়ী। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নিজের পাল শিল্পালয় খোলা রেখেই তিনি পালিয়ে যান।

রণজিত লক্ষ্মীপুর পৌর বাজার স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি শহরের শাঁখারীপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি শরিয়তপুর জেলায়।

স্বর্ণকার সড়কের তিন স্বর্ণ ব্যবসায়ী জানান, রণজিত লক্ষ্মীপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী। প্রায় ৩০ বছর ধরে তিনি এ বাজারে ব্যবসা করছেন। তার সঙ্গে অন্য ব্যবসায়ীদের ভালো সম্পর্ক ছিল। এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখায় এবং বিক্রিও করে থাকেন। 

একইভাবে রণজিত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি গহনা আনেন। কিন্তু সেগুলো আর ফেরত দেননি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। ভাড়া বাসায়ও তাকে পাওয়া যায়নি। সপরিবারেই তিনি পালিয়ে গেছেন বলে স্থানীয়রা নিশ্চিত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর। তাদের ২২ ভরি স্বর্ণ নিয়ে রণজিত পাল পালিয়ে গেছেন বলে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, ৪ ব্যবসায়ীর স্বর্ণালংকার নিয়ে অন্য এক ব্যবসায়ী পালিয়ে গেছেন। এ ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে রাত ১০টার সময়ও অভিযুক্ত রণজিত পালের মোবাইলে কল করে বন্ধ পাওয়া যায়। ঘটনার পর তিনি আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনাটি জানিয়েছেন। ব্যবসায়ীদের বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি কোথায় আছেন, সে ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

স্বর্ণের দাম বাড়ল

স্বর্ণের দাম বাড়ল

আজকের স্বর্ণের দাম: ৮ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৮ অক্টোবর ২০২৬

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

আজকের স্বর্ণের দাম: ৭ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৭ অক্টোবর ২০২৬

বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

আরও পড়ুন

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম