Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খাওয়ায় যুবককে মারধর, আদালতের জরিমানা

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খাওয়ায় যুবককে মারধর, আদালতের জরিমানা

মারধরের শিকার যুবক নুর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

Advertisement

ক্ষুধার যন্ত্রণায় যখন পেটে কিছু দেওয়ার মতো কোনো টাকা ছিল না, তখন চোখে পড়ে একটি খাবারের প্যাকেট। ভাতের প্যাকেট ভেবে সেটি এক ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়েছিলেন নুর মোহাম্মদ। কিন্তু প্যাকেট খুলে দেখেন, ভাত নয়—ভেতরে মিষ্টি। ক্ষুধার তাড়নায় সেখান থেকে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।  

আজ (বুধবার) নুর মোহাম্মদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ( সদর আমলি) হাজির করা হলে বিচারক সঞ্জয় পাল তাকে ৫০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধের পর মুক্তি পান তিনি।

নুর মোহাম্মদ জানান, তার বাড়ি নড়াইলে। তিনি যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে যশোর রেলস্টেশনে অবস্থানকালে তার প্রচণ্ড ক্ষুধা লাগে। কিন্তু কাছে কোনো টাকা না থাকায় খাবার কিনতে পারছিলেন না। এ সময় এক ব্যক্তিকে খাবারের প্যাকেট হাতে যেতে দেখে সেটি ভাতের প্যাকেট মনে করে কেড়ে নেন। পরে প্যাকেট খুলে মিষ্টি দেখতে পান। ক্ষুধার তাড়নায় সেখান থেকে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে দেন। বুধবার পুলিশ তাকে আদালতে পাঠালে শুনানি শেষে বিচারক ৫০ টাকা জরিমানা করেন। 

আরও পড়ুন
ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

আদালতের জিআরও এসআই হেলালুজ্জামান জানান, এক ব্যক্তি নুর মোহাম্মদের কথা শুনে তাকে ১০০ টাকা দেন। ওই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করে তিনি মুক্তি পান। জরিমানা দিয়ে বাকি ৫০ টাকা হাতে নিয়ে নুর মোহাম্মদ এখন বাড়ির পথে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম