Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সালিশ বিচার করতে অপারগতার জের

তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

ফাইল ছবি

Advertisement

বড়লেখার কাঠালতলী বাজারের একটি মারামারির ঘটনা সালিশে নিষ্পত্তি করে না দেওয়ার জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির তিন নেতাসহ পাঁচ ব্যক্তি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনায় বড়লেখা থানায় দুই বিএনপি নেতা পৃথক মামলা করেছেন। পৃথক দুই মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এবং ব্যবসায়ী শামিম আহমদ ও ওয়াহিদুল ইসলাম রনি।

আসামিরা হলেন— আতিকুর রহমান, হোসাইন আহমদ, ফয়জুর রহমান, মখলিছুর রহমান, মনসুর আহমদ, ফাহিম আহমদ (১), আব্দুল আহাদ, এপলু আহমদ, তানভির আহমদ, নাঈম আহমদ, কয়েছ আহমদ, মামুন আহমদ, আব্দুল্লাহ আল সাইদ, হুমায়ুন রশীদ ও তোফায়েল আহমদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে কাঠালতলী বাজারে বিবাদীদের সঙ্গে আরেকটি পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান। কিন্তু বিবাদীরা মারামারির ঘটনাটি সালিশে মীমাংসা করে দেওয়ার জন্য দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে চাপ প্রয়োগ করতে থাকেন। বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন থাকায় এই তিন বিএনপি নেতা ও অন্যান্যরা ঘটনাটি নিষ্পত্তি করতে পারেননি। আদালতে মামলা চলমান অবস্থায় সালিশ বিচার করতে তারা অপারগতা প্রকাশ করেন।  

এর জেরে ২১ সেপ্টেম্বর রাতে আসামিরা কাঠালতলী বাজারের উত্তর পাশে বিএনপি নেতা শাহাব উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আগের দিন রাতে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আসামিরা বিএনপি নেতা দুলাল আহমদ ও আব্দুল জব্বারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলার শিকার হন ব্যবসায়ী শামিম আহমদ ও ওয়াহিদুল ইসলাম রনি। দুলাল আহমদকে একটি ঘরে আটকে বেধড়ক মারধর করে। পৃথক ঘটনায় আসামিরা তাদের সঙ্গে থাকা ব্যবসার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম