Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ফাইল ছবি

Advertisement

ক্ষমতাসীন বিএনপিদলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, নিজেদের মধ্যে ক্ষমতা ও সুযোগ পাওয়ার প্রতিযোগিতা শুরু হলে তার নেতিবাচক প্রভাব পড়বে। 

ফজলুর রহমান বলেন, আমরা নিজেরা যদি এটা পাওয়ার জন্য, ওটা পাওয়ার জন্য—‘এটা আমি চাই’, ‘ওটা তুমি চাও’—এভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করি, তাহলে আমরা কেউই টিকতে পারব না। জনগণ আমাদের বিদায় করে দেবে। হাসিনাও যেমন ছিল, এখন যদি তোমরাও একই কাজ করো, তাহলে জনগণ তোমাদেরও বিদায় করে দেবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়ন বিএনপি আয়োজিত  এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশ তখনই উন্নত হবে, তখনই ভালো হবে, যখন আমরা নেতারা ভালো হবো। নেতারা যদি সবকিছু নিজেদের জন্য চান, তাহলে জনগণ কিছুই পাবে না। আমি আশা করি, আমার নেতারা ভালো। এখনো পর্যন্ত আমার নেতারা ভালো আছেন। তবে আরও ভালো হতে হবে। আমাকে আরও ভালো হওয়ার সুযোগ দিন।

নিজের বয়স ও ভবিষ্যৎ প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, খুব পরিষ্কার কথা, আমার জীবনে আর কতদিন আছে, আমি জানি না। নয় দিন পর আমার বয়স ৭৯ বছর হবে। আল্লাহ আমাকে আর কতদিন রাখবেন, সেটাও জানি না। তবে আমার বাকি জীবনটা আমি মানুষের জন্য দিয়ে যেতে চাই।

প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার কাছে টাকা-পয়সা, সাদা কাগজ- এসব কোনো বিষয় নয়। আমি চাই, কিছু নেতা এমন হোক। সবাইকে হতে হবে, তা বলছি না। শুধু টাকা-পয়সা দিয়ে দেশ চালানো যায় না। প্রশাসনও একা আমাদের সব কাজ করে দিতে পারবে না।

বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অবর্ণনীয় দুর্ভোগ-ভোগান্তি এবং জেল-জুলুমের কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, তোমরা ১৬ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছ, জেলে জেলে জীবন কাটিয়েছ। শেখ হাসিনার ১৬ বছরের শাসনেও তোমরা মিছিল করেছ। তোমাদের সেই মিছিলে এসে, তোমাদের দাওয়াতে আমার মতো একজন মানুষকেও মার খেতে হয়েছে। এত কষ্ট যখন করেছ, আরও কিছুদিন কষ্ট করো। আগে দেশটাকে আমরা সবাই মিলে উন্নত করি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চেয়ে আমরা ভালো কাজ করি, ভালো নেতৃত্ব দিই এবং দেশের উন্নয়ন আরও বেশি করি—এটা যদি আমরা মানুষকে দেখাতে পারি, তাহলেই মানুষ আমাদের মাথার উপরে রাখবে।

এ গণসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কাস্তুল ইউনিয়ন এবং অষ্টগ্রাম উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

দাওয়াত খেয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, নবদম্পতিসহ অসুস্থ অর্ধশতাধিক

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

অপরাধ করলে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বাসে রাতের আঁধারে আগুন

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

আরও পড়ুন

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম

আমজনতার তারেক রহমানের পোস্ট আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান

আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম