টুঙ্গিপাড়ায় এনসিপির আংশিক কমিটি গঠন
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম
শাহিদ আলম ও সোহেল সরদার
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্য সচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক ও সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া বলেন, আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির টুঙ্গিপাড়া উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে। শুধু টুঙ্গিপাড়া নয়, জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করতে গোপালগঞ্জের বাকি চারটি উপজেলাতেও কমিটি দেওয়া হয়েছে।
