Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী আজাদ

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

মুহুরী প্রকল্পে অনিয়ম দেখলে জানান: প্রতিমন্ত্রী আজাদ

সোমবার ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজসংলগ্ন প্রধানমন্ত্রীর সভাস্থল ও প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Advertisement

মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পের কাজে কোনো অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি হলে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজসংলগ্ন প্রধানমন্ত্রীর সভাস্থল ও প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অতীতের বন্যার মতো পরিস্থিতি যেন আবার তৈরি না হয়, সেজন্য প্রকল্পের স্থায়িত্ব ও কারিগরি বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ শেষ করে ঠিকাদার ও প্রকৌশলীরা চলে যাবেন; কিন্তু এর সুবিধা-অসুবিধা ভোগ করবেন স্থানীয় মানুষ। তাই প্রকল্পটি নিজেদের মনে করে জনগণকেও এর কাজ তদারকিতে সম্পৃক্ত হতে হবে।

কোথাও নিম্নমানের কাজ, দুর্নীতি, স্বজনপ্রীতি বা অনিয়ম চোখে পড়লে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা পানিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকার এ প্রকল্পের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে প্রকল্প এলাকায় প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে রয়েছে।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর পরশুরামে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীর রক্ষা বাঁধ এবং নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মিমের

নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মিমের

ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, চরাঞ্চলে গরুর মৃত্যু আতঙ্ক

ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, চরাঞ্চলে গরুর মৃত্যু আতঙ্ক

পদ্মার চরে মাছ শিকারিকে দুর্বৃত্তের গুলি

পদ্মার চরে মাছ শিকারিকে দুর্বৃত্তের গুলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম