Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

Advertisement

Icon

ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সংসদ সদস্য তমিজ উদ্দিন। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

এ ঘটনায় ধামরাই-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়েন সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা। সাহস থাকলে সামনে আসার আহ্বান জানান তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা রোমা চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ মিছিল করেন।  

গণমাধ্যমের সামনে দেওয়া বক্তব্যে ইউপি চেয়ারম্যান রোমা এমপিকে উদ্দেশ করে বলেন, অনুসারীদের দিয়ে হামলা না চালিয়ে সাহস থাকলে সশরীরে সামনে আসেন। তখন দুজনের মধ্যে কার কতটুকু শক্তি, পরীক্ষা হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। 

উল্লেখ্য, শুক্রবার (২ আগস্ট) বিকালে সূতিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্যের’ প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষে এমপির গ্রুপ ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল মহড়া দেন। এ সময় ইউপি চেয়ারম্যান রোমার মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুসহ কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধর, সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়া হয়। এতে দুপক্ষের অন্তত ৮-১০ জন আহত হন।

এদিকে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, রমিজুর রহমান রোমা পতিত আওয়ামী দোসর বেনজীর আহমেদের মদদপুষ্ট হয়ে ইউপি চেয়ারম্যান হয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার জোগানদাতা একমাত্র রোমা।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতো, তিনি আমার দলের কেউ নয়।

অপরদিকে ইউপি চেয়ারম্যান রোমা বলেন, বিএনপি কারো বাপের সম্পদ না। আমি সংসদ সদস্য তমিজ উদ্দিনের রাজনীতি করি না। আমি তারেক জিয়ার রাজনীতি করি। তমিজ সাহেব তার লোকজনকে আমার বিরুদ্ধে উসকে দিয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া বের করেছিলেন। রোমার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

মামা ওবায়দুরের প্ররোচনায় এমপি নজরুলকে বিয়ে করেন মরিয়ম

মামা ওবায়দুরের প্ররোচনায় এমপি নজরুলকে বিয়ে করেন মরিয়ম

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

পীরের দরবারে যাওয়ার পথে প্রাণ গেল ৩ জনের

স্বাস্থ্য কেন্দ্রের কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশ করলেন এমপি

স্বাস্থ্য কেন্দ্রের কাঁটাতারের বেড়া ভেঙে প্রবেশ করলেন এমপি

আরও পড়ুন

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা ক্লোজড

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

আমতলীতে এলপিজি গ্যাস সঙ্কট, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম