Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

কাভার্ডভ্যানসহ  ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

আটককৃত কাভার্ডভ্যান ও তেলভর্তি ড্রাম

Advertisement

ভোলার লালমোহনে একটি কাভার্ডভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ; যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি দল মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউনে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল ও ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান থেকে আরও ২২ ব্যারেল  অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। এ ঘটনায় হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করা হয়েছে।   

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনের সড়কে ২২ ব্যারেল তেলসহ একটি কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানের ভেতরে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এবং সেটিও জব্দ করে লালমোহন থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে মিনা চানাচুর ফ্যাক্টরির গোডাউনে আরও ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। 

ওই এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল দিয়ে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছেন। এসব চানাচুর খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভুগছেন। 

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

ভোলা জেলা পুলিশের ফেসবুকে এ ব্যাপারে উল্লেখ করা হয়, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।  

Advertisement

Advertisement

আরও পড়ুন

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

পেটে ‘টিউমার’ সন্দেহে কিশোরীর মেডিকেল টেস্ট, পরে মিলল গা শিউরে ওঠা তথ্য

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম