মানিকগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে সাজেদা ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, বিনামূল্যে পরীক্ষা ১০২ জনের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘লাভ ইউর আইজ—আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে আলোচনা সভা ও চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিং। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল চোখের যত্ন, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং দৃষ্টিশক্তি সুরক্ষার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। পাশাপাশি বিনামূল্যে চোখ পরীক্ষা ও স্বল্পমূল্যে চশমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনের শুরুতে বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব ও চোখের সুস্থতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নিয়মিত চোখ পরীক্ষা, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী চক্ষু ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বিনামূল্যে ১০২ জনের চোখ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৬৮ জনকে চশমা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান সজীবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষায় সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত চক্ষু পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক দৃষ্টিজনিত সমস্যা শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব।
