Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তাজমীনের মায়ের আহাজারি

‘হায়েনার দল মেয়েকে তুলে নিয়ে নির্মম নির্যাতনে হত্যা করেছে’

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

‘হায়েনার দল মেয়েকে তুলে নিয়ে নির্মম নির্যাতনে হত্যা করেছে’

জান্নাতুত তাজমীন

Advertisement

কুমিল্লায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী জান্নাতুত তাজমীন হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন তার মা কেয়া আক্তার। শুক্রবার মেয়ের দাফন সম্পন্ন করার পর সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

আহাজারি করে কেয়া আক্তার বলেন, আমার মেয়ের বান্ধবীটা অত্যন্ত খারাপ ছিল। সে ফুঁসলিয়ে আমার মেয়েকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। মেয়েকে বাঁচাতে অনেক বাধা দিয়েছি, অনেক চেষ্টা করেছি; এমনকি এ কারণে ছয় মাস তাকে স্কুলেও যেতে দিইনি। ঘরে আটকে রেখেছিলাম; কিন্তু শেষপর্যন্ত ওই বান্ধবীই তাকে ভুলিয়ে-ভালিয়ে কক্সবাজারে নিয়ে গেল। কক্সবাজার থেকে কুমিল্লায় ফিরে আসার পরও আর বাসায় পৌঁছতে পারল না আমার মেয়ে। হায়েনার দল তাকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর তাকে ফোনে বলেছিলাম—তুই কোথায় আছিস বল, আমি নিজে এসে তোকে বাড়ি নিয়ে যাব। আজ আমার কলিজার ধনটাকে হারিয়ে ফেললাম, এখন আমি তাকে ছাড়া কিভাবে বাঁচব!

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানখেত থেকে স্কুলছাত্রী জান্নাতুত তাজমীনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাতে কক্সবাজার থেকে বাসে ফিরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানের সামনে থেকে সে নিখোঁজ হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা, যশোরে দাফন তাজমীনের

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা, যশোরে দাফন তাজমীনের

তাজমীনের মৃত্যুর আগে রহস্যময় সিসিটিভি ফুটেজ

হোটেল নুরজাহান থেকে ধানখেত তাজমীনের মৃত্যুর আগে রহস্যময় সিসিটিভি ফুটেজ

আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক

আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক

খেত জুড়ে ধস্তাধস্তির চিহ্ন, বাবাকে লাইভ লোকেশনও পাঠিয়েছিল তাজমীন

খেত জুড়ে ধস্তাধস্তির চিহ্ন, বাবাকে লাইভ লোকেশনও পাঠিয়েছিল তাজমীন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

আরও পড়ুন

তাজমীনের মায়ের বুকফাটা আর্তনাদ ‘এ দেশে দুধের বাচ্চারাও তো নিরাপদ না’

‘এ দেশে দুধের বাচ্চারাও তো নিরাপদ না’

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

তাজমীনের মায়ের আহাজারি ‘হায়েনার দল মেয়েকে তুলে নিয়ে নির্মম নির্যাতনে হত্যা করেছে’

‘হায়েনার দল মেয়েকে তুলে নিয়ে নির্মম নির্যাতনে হত্যা করেছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম