Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হোটেল নুরজাহান থেকে ধানখেত

তাজমীনের মৃত্যুর আগে রহস্যময় সিসিটিভি ফুটেজ

Advertisement

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

তাজমীনের মৃত্যুর আগে রহস্যময় সিসিটিভি ফুটেজ

সিসিটিভি ফুটেজ

Advertisement

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় গভীর রহস্য সৃষ্টি হয়েছে।

মৃত্যুর আগে কক্সবাজার থেকে আসা ‘আইকনিক এক্সপ্রেস’ বাস থেকে নেমে পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নুরজাহানে প্রবেশ এবং পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মৃত্যুর কারণ ও শেষ গতিবিধি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে আসা আইকনিক এক্সপ্রেস বাস থেকে নেমে হোটেল নুরজাহানে যায় জান্নাতুত তাজমীন। পরে রাত সোয়া ১২টার দিকে হোটেল থেকে বেরিয়ে পশ্চিম দিকের সিএনজি স্ট্যান্ডের দিকে যাওয়ার দৃশ্যও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। রাতে সে কোনো ছিনতাইকারী চক্রের কবলে পড়েছিল কিনা, ওই রাতে সে কোথায় গিয়েছিল, কারও সঙ্গে দেখা করেছিল কিনা এবং কীভাবে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল—এসব বিষয় এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুমিল্লার লালমাই থানার জগতপুর গ্রামের একটি ধানখেতের পাশ থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। অটোরিকশাটির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

হোটেল নুরজাহানে আসা-যাওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তার শেষ যাত্রাপথ, হোটেল থেকে বের হওয়ার পরের গতিবিধি এবং ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনে মাঠে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের একাধিক দল।

এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, রাত হলেই কিছু সিএনজি অটোরিকশাচালক ও ছিনতাইকারী চক্রের যোগসাজশে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাত যত গভীর হয়, অপরাধীদের দৌরাত্ম্য তত বাড়ে। যাত্রীবেশে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি মূল স্ট্যান্ডের বাইরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, কুমিল্লা ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুত তাজমীন হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন নামে এক সিএনজি অটোরিকশা চালককে শুক্রবার আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক

আলোচিত তাজমীন হত্যার মূলহোতা আটক

খেত জুড়ে ধস্তাধস্তির চিহ্ন, বাবাকে লাইভ লোকেশনও পাঠিয়েছিল তাজমীন

খেত জুড়ে ধস্তাধস্তির চিহ্ন, বাবাকে লাইভ লোকেশনও পাঠিয়েছিল তাজমীন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

বাবা-মা ও বোনকে হত্যা: এআইয়ের মাধ্যমে যেভাবে ফাঁসলেন প্রেমিক

শিশুর পাশে মাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

শিশুর পাশে মাকে গলাকেটে হত্যা, অভিযুক্ত রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

তাজমীনের শেষ কথা, ‘বাবা আমাকে নিয়ে যাও, ওরা আমাকে মেরে ফেলবে’

আরও পড়ুন

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা...’

হোটেল নুরজাহান থেকে ধানখেত তাজমীনের মৃত্যুর আগে রহস্যময় সিসিটিভি ফুটেজ

তাজমীনের মৃত্যুর আগে রহস্যময় সিসিটিভি ফুটেজ

দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম