Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ফ্যাসিবাদকে আর সুযোগ দিতে চাই না’

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

‘ফ্যাসিবাদকে আর সুযোগ দিতে চাই না’

লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

Advertisement

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদকে আর সুযোগ দিতে চাই না। জ্বালাও-পোড়াও আর নয়। সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিতে পারবে না।’

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ চক্র দেশের মানুষের জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছে। নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ্বালানি সংকট নিরসনে স্থানীয় নেতাকর্মীদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় বায়োগ্যাস প্ল্যান্ট তৈরিতে সাধারণ খামারি ও জনগণকে আগ্রহী করে তুলতে সরকারি দলের নেতাকর্মীদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

কলেজের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রদর্শনীর পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৮১

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

আরও পড়ুন

ডিসেম্বর ঘিরে হিলিতে ড্রোন-থার্মাল ইমেজারসহ কঠোর অবস্থানে বিজিবি

ডিসেম্বর ঘিরে হিলিতে ড্রোন-থার্মাল ইমেজারসহ কঠোর অবস্থানে বিজিবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

‘ফ্যাসিবাদকে আর সুযোগ দিতে চাই না’

‘ফ্যাসিবাদকে আর সুযোগ দিতে চাই না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম