Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর (কালিশ্বর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে যায়।

নিহতরা হলেন—চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মিয়াবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হাসপাতাল থেকে লাশ দুটি হাইওয়ে থানায় এনে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল: ৭ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

দলীয় এমপিকে ‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট

যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেফতার

যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেফতার

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

আরও পড়ুন

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

হাসিনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা: বিজিবি

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

চিপস কিনতে যাওয়া শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম