Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

ভুক্তভোগী মো. আবুল কাশেম। ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম ২০১৭ সালে বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন তিনি মৃত। ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় তাকে মৃত দেখানো হয়। সেই থেকে নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে ক্রমশই ক্লান্ত হয়ে পড়ছেন তিনি।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের বাসিন্দা আবুল কাশেম। তার বাবা মৃত মাঈন উদ্দিন।

আবুল কাশেমের আবেদনের পরিপ্রেক্ষিতে কাগজপত্রে তাকে ‘জীবিত’ করার জোর দাবি জানিয়েছেন তার পরিবার ও প্রতিবেশীরা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, সত্তরোর্ধ্ব মো. আবুল কাশেম জন্মসূত্রে ওই গ্রামের বাসিন্দা। তার পৈতৃক নিবাসও এই গ্রামে। অন্যদের মতো তারও আছে জাতীয় পরিচয়পত্র। তবে, সেটি দিয়ে ২০১৭ সালে বয়স্ক ভাতার টাকা ওঠানোর জন্য গেলে তাকে বলা হয়, ‘আপনি মৃত’- সে কারণে আর টাকা পাওয়া যাবে না। এ কথা শুনে হতভম্ব কাশেম ছুটে যান উপজেলা নির্বাচন অফিসে। সেখানেও তাকে জানানো হয়, ২০১৪ সালে বরিশালে গিয়ে তিনি মারা গেছেন।

এরপর থেকেই আরেকবার নিজেকে জীবিত করার চেষ্টা শুরু করেন আবুল কাশেম। একাধিকবার আবেদন করেও এখনো পর্যন্ত নিজেকে জীবিত করতে পারেননি বলে জানান আবুল কাশেম ও তার পরিবার। দাপ্তরিক ভুলের কারণে আর যাতে কোনো জীবিত মানুষকে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করে হয়রানি করা না হয়, সেই দাবি তাদের।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মো. আবুল কাশেম বরিশালের বাবুগঞ্জের একটি ইউনিয়নে মাইগ্রেশন করেন। একই বছরে তিনি মারা গেছেন মর্মে ওনার পক্ষে আজিজুর রহমান নামে একজন আবেদন করে তার মৃত্যু সনদ দাবি করেন। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বারের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে মৃত ঘোষণা করা হয়। একই সঙ্গে ভোটার আইডি কার্ডও কেটে ফেলা হয়।

ভুক্তভোগী আবুল কাশেম বলেন, ‘কয়ডা ট্যাহা বয়স্ক ভাতা পাইতাম। হেইডাও বন্ধ কইরা দিছে। আমি বলে মইরা গেছি। বাইচ্চা থাকতেও আমাকে মাইরাইলসে-- কেমনে মাইন্না লই। কাউন্সিলর, মেয়র, পৌর প্রশাসকের পিছে ঘুরতে ঘুরতে জুতার তলি ছিড়া গেছে। আর কবে জ্যাতা হইমু।’

স্থানীয় বাসিন্দা তাইজুদ্দিন বলেন, আমাদের গ্রামের বাসিন্দা আবুল কাশেম। উনি সবসময়ই আমাদের চোখের সামনে আছেন। প্রতিদিন তার সঙ্গে চলাচল করছি। কয়েক বছর আগে শুনলাম তিনি নাকি মরে গেছেন। আমরা কবর দিলাম না, জানাজা দিলাম না, তাহলে মরলেন কিভাবে? 

স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিন জানান, তিনি একজন মার্জিত এবং ভালো মনের মানুষ। উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে আবুল কাশেমকে জীবিত করে ভোটার তালিকায় আবার নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি করছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ বলেন, আইডি কার্ডের বিষয়টি সমাধান করবে নির্বাচন অফিস। কার্ডে জীবিত থাকলে আবেদনের মাধ্যমে আবারও তাকে ভাতার আওতায় আনা হবে।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তামান্না রশিদ বলেন, আমি এ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে আছি। আগে কয়দিন আসছেন, সেটা আমি জানি না। আজকে ওনার কাগজপত্র বিবেচনা করে বুঝতে পারছি উনি মাইগ্রেশন করে বাবুগঞ্জ চলে যাওয়ার পর সেখানেই তিনি মারা গেছেন মর্মে উল্লেখ রয়েছে। সেই উপজেলায় গিয়ে আইডি কার্ডে সংশোধন করতে হবে। সেখানে যোগাযোগ করলে সমাধান হবে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী ব্যক্তি জেলা অফিসে আসলে সমাধানের চেষ্টা করা হবে। এখান থেকে সমাধান করা গেলে আমরা করে দেব। আর না হলে কিভাবে দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা যাবে, সে পরামর্শ দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুর সিটির ২৫৮৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

গাজীপুর সিটির ২৫৮৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

প্রযুক্তিকে দেশের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রযুক্তিকে দেশের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে: রিজভী

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে: রিজভী

তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট

তিন বস্তায় ৪ কোটি টাকা নিয়ে আসছিলেন তারা, গুলি করে দুই বস্তা লুট

জেলা-উপজেলা শহরেও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

পরিবেশমন্ত্রী জেলা-উপজেলা শহরেও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ

সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি

সরাসরি অসহায় মানুষের কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেন গাজীপুরের ডিসি

আরও পড়ুন

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

নিজেকে জীবিত প্রমাণ করতে ৯ বছর ধরে লড়াই করছেন কাশেম

তাজমীন হত্যাকাণ্ড: ঘাতক সুমন ছিলেন নেশাগ্রস্ত, অপকর্মে অতিষ্ঠ স্বজনরা

তাজমীন হত্যাকাণ্ড: ঘাতক সুমন ছিলেন নেশাগ্রস্ত, অপকর্মে অতিষ্ঠ স্বজনরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চসিকের উদ্যোগ যথেষ্ট নয়: মেয়র শাহাদাত

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম