Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

Advertisement

Icon

গাজীপুর, টঙ্গী পূর্ব ও শিল্পাঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

Advertisement

গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়।

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এক ফায়ার ফাইটারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৪ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। সকাল ১০টা ১৫ মিনিটে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে সকাল ১০টা ২৫ মিনিটে পৌঁছে নির্বাপণকাজ শুরু করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় গাজীপুর ও ঢাকার আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে আরও ইউনিট ঘটনাস্থলে যুক্ত হয়। আগুনে কারখানার বিভিন্ন অংশে থাকা বিপুল পরিমাণ ওষুধ, কাঁচামাল ও উৎপাদনসংশ্লিষ্ট যন্ত্রপাতি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে আহতরা হলেন—ফায়ার ফাইটার আবুল কালাম (৩৫), নুর উদ্দিন (৪৮) ও কারখানার শ্রমিক সাদেক হোসেন (৩৮)। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

আহত শ্রমিক সাদেক হোসেন বলেন, আগুন লাগার পরপরই চারদিক প্রচণ্ড ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পরে আমরা কোনোমতে ভবন থেকে বাইরে বেরিয়ে আসি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিনির্বাপণ কার্যক্রমে টঙ্গী স্টেশন থেকে তিনটি, উত্তরা থেকে তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন থেকে চারটি, কুর্মিটোলা থেকে চারটি, রাজেন্দ্রপুর থেকে দুটি এবং পূর্বাচল থেকে তিনটি ইউনিট কাজ করে। এছাড়া রাসায়নিক ও বিপজ্জনক পদার্থের ঝুঁকি মোকাবিলায় মিরপুর থেকে একটি বিশেষায়িত ‘হ্যাজম্যাট টেন্ডার’ গাড়ি যুক্ত করা হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং গাজীপুর সিটি করপোরেশনের সদস্যরা উদ্ধার ও নির্বাপণ কাজে সরাসরি সহায়তা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ ব্রিফিংয়ে বলেন, ‘কারখানায় কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ ছিল, যা বিস্ফোরণের মাধ্যমে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২০টি এবং সেনাবাহিনীর একটি ইউনিট যৌথভাবে কাজ করে দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নির্বাপণের পর ডাম্পিংয়ের কাজ শেষ করতে বৃহস্পতিবার পুরো দিনও সময় লেগে যেতে পারে।

তিনি আরও জানান, সাততলা ভবনের চতুর্থতলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়ে। ইনজেকশনসহ জরুরি ওষুধে আগুন লাগার কারণে সেখানে প্রচুর ধোঁয়া ও শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়। তবে আগুনে কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম জানান, কারখানার ভবনটি মূলত ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাঁচ দিয়ে তৈরি হওয়ায় ভেতর থেকে অতিরিক্ত তাপ ও ধোঁয়া বের হতে পারছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ বেগ পেতে হয়।

ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়; কিন্তু আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর দ্রুত সহযোগিতা চাওয়া হয়। আগুন সম্পূর্ণ নেভার পর ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব নির্ধারণ করা সম্ভব হবে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় জেলা প্রশাসক জানান, অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি প্রশাসন গভীর পর্যবেক্ষণে রেখেছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

আরও পড়ুন

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

পেটের দায়ে ইরানে গিয়ে কিডনি বিক্রি, চুরির অভিযোগে যুবক গ্রেফতার

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম