Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণ করেন প্রতিমন্ত্রী। সংগৃহীত ছবি

Advertisement

হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, বিগত নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে এ দেশের হিন্দু সমাজ প্রমাণ করে দিয়েছে তারা কোনো দলের দাসত্ব করে না। বরং তারা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারায় বিশ্বাসী।

শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

এদিন বেলা সাড়ে ১১ টায় শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মার্থীদের মাঝে শাড়ি বিতরণ করেন। পরবর্তীতে বেলা ১২টার দিকে মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে পৃথক আরেকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ নারীদের হাতে শাড়ি তুলে দেন।

পূজা উপলক্ষে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আনন্দমুখর করতে সরকার এবার নির্বাহী আদেশে ছুটি একদিন বৃদ্ধি করেছে। এ ছাড়া প্রতিটি মন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দসহ প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে।

মীর শাহে আলম আরও জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলো পরিদর্শনে যাবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন।

এসময় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আর হিন্দুদের ঢাকের তালে উলুধনি দেয়। এমন দ্বি-মুখী অভিনয় তারা সবসময় করে। ইতোমধ্যেই এমন অভিনেতাদের জনগণ প্রত্যাখান করেছে।

এসময় তিনি মোকামতলা কেন্দ্রীয় পুজামণ্ডপ পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুই উপজেলার ৬৫টি পুজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ করেন তিনি।

শাড়ি বিতরণ পর্ব শেষে দুপুর ১২.৩০ টায় তিনি গাজীপুর সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত 'প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশে সড়কপথে রওনা হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম

অর্থনৈতিক অনেক সংকটের মধ্যেও রিজার্ভ ৩৭ বিলিয়নে উন্নীত: মীর শাহে আলম

অর্থনৈতিক অনেক সংকটের মধ্যেও রিজার্ভ ৩৭ বিলিয়নে উন্নীত: মীর শাহে আলম

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: মীর শাহে আলম

আরও পড়ুন

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম