Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘বোন আমাকে মাফ করে দিস’, চিরকুটে এনজিও কর্মকর্তা

Advertisement

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

‘বোন আমাকে মাফ করে দিস’, চিরকুটে এনজিও কর্মকর্তা

অলিপ বিশ্বাস। ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের বোয়ালমারীতে অলিপ বিশ্বাস নামে এক হিসাব কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অনলাইন জুয়ায় আসক্তি, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ময়েনদিয়া বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অলিপ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা এলাকায় ব্র্যাকের একটি শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১০ মাস আগে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দেন। ময়েনদিয়া বাজারসংলগ্ন শ্রীনগর গ্রামের সীতানাথ সাহার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বাড়িতে ব্র্যাকের আরেক কর্মীর সঙ্গে থাকতেন অলিপ। ওই সহকর্মী ছুটিতে বাড়িতে যাওয়ায় ঘটনার সময় বাসায় একাই ছিলেন তিনি। শনিবার সকালে সহকর্মী ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে অলিপকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ সময় একটি চিরকুটও উদ্ধার করা হয়। তাতে অলিপ লেখেন, আমার মৃত্যুর জন্য আমি দায়ী। বোন, আমাকে মাফ করে দিস। তোদের কথা না শোনার কারণে আজ আমার জীবন দিতে হলো। বাবা-মার কথা খুব মনে পড়ছে। আমি আমার জীবনের পরাজয় মেনে নিতে পারলাম না। তাই জীবন দিয়ে শেষ করলাম।

স্থানীয় বাজারের ব্যবসায়ী হারুন মাতুব্বর বলেন, অলিপ অনলাইনে জুয়া খেলতেন। এতে দেনাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে শুনেছি।

বোয়ালমারী থানার পরিদর্শক মো. সাইদুর রহমান বলেন, অলিপের ব্যবহৃত মোবাইলে পরীক্ষা করে অনলাইন জুয়ায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সহকর্মী ও বন্ধুদের কাছ থেকেও তিনি বিভিন্ন সমস্যার কথা বলে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। এ ছাড়া অফিসের কিছু টাকাও খরচ করে ফেলেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফরিদপুর ব্র্যাকের রিজিওনাল অ্যাকাউন্টস ম্যানেজার জয়ন্ত হালদার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। অলিপের মৃত্যুর কারণ সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ঘটনায় আমরা শোকাহত।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অলিপের সুইসাইড নোট ও মোবাইলে অনলাইন জুয়ায় আসক্তির কিছু প্রমাণ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

আরও পড়ুন

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

‘বোন আমাকে মাফ করে দিস’, চিরকুটে এনজিও কর্মকর্তা

‘বোন আমাকে মাফ করে দিস’, চিরকুটে এনজিও কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম