Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

Advertisement

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

প্রতীকী ছবি

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জে মিজানুর রহমান (৩৪) নামের এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে গুলি করেছে একদল মুখোশধারী।  

শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেট এলাকার মিজান স্টোরে এ ঘটনা ঘটে। 

মিজানুর রহমান আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার নতুন বাড়ির আহাম্মদ উল্যাহর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিজের দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন মিজান। এ সময় মুখোশ পরা একটি সশস্ত্র দল দোকানে আসে। একপর্যায়ে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে মিজানের পেটের বাম পাশে, বাম হাত ও বাম পায়ের উরুতে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রথমে ৫০ শয্যা বিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ২০২০ সালেও ব্যবসায়ী মিজানের ওপর হামলা চালানো হয়েছিল। তখন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবার মুখোশ পরে তার দোকানে ঢুকে তাকে গুলি করা হয়েছে। তবে মুখোশ পরে থাকায় তাৎক্ষণিক কাউকে চিহিৃত করা যায়নি। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলিতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

খুলনায় পিস্তলসহ গ্রেফতার ১

আরও পড়ুন

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

নোয়াখালীতে ব্যবসায়ীর বুকে গুলি

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম