Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

Advertisement

বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগে সদিচ্ছা থাকলে বড় পরিবর্তন আনা সম্ভব।

সোমবার (১৯ অক্টোবর) নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চক্ষু শিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হেলথ ক্যাম্প বা এ ধরনের চিকিৎসাসেবা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।

চক্ষু শিবিরে প্রায় ২ হাজার ৪০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৭০০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৫০০ জনকে চশমা ও ওষুধ এবং ১ হাজার ২০০ জনকে শুধু ওষুধ দেওয়া হয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, যেসব রোগীর চোখের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। পরে তাদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে অস্ত্রোপচার করানো হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসার সব ব্যয় বিনামূল্যে বহন করা হবে।

তিনি বলেন, গত দুই বছর ধরে এ ধরনের মানবিক কার্যক্রম চালানো হচ্ছে। এবার তৃতীয় বছরের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। কলমাকান্দার পাশাপাশি দুর্গাপুর, নাজিরপুর, লেংগুরা ও গাওকান্দিয়াসহ বিভিন্ন এলাকায় চক্ষু শিবিরের কার্যক্রম চলছে।

গত বছরের কার্যক্রমের কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়।

কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল জানান, চক্ষু শিবিরে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৯ জন চিকিৎসক সেবা দেন। এছাড়া এনএসপি থেকে দুজন এবং বিএএনএসবি থেকে ১৭ জন চিকিৎসক অংশ নেন।

চক্ষু শিবির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- নেত্রকোনার সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম