Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জে জালনোট দিয়ে পণ্য কিনতে গিয়ে চার নারী আটক হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গল্লাক বাজার এলাকায় জালটাকাসহ চার নারীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকার সমপরিমাণ জালটাকা জব্দ করা হয়েছে।

আটক নারীরা হলেন, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে আমেনা বেগম (২৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে শিল্পী বেগম (৪৫), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামের আবদুল মালেক মানিকের মেয়ে পাখি বেগম (৩৮) ও হাসিনা আক্তার (৩০)।

গল্লাক বাজারের ব্যবসায়ী আবুল হাশেম জানান, ওই নারীরা তার দোকানে এসে ১০০ টাকার মশার কয়েল কেনেন। এ সময় তারা এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি হাতে নেওয়ার পর সন্দেহ হলে পাশের ব্যবসায়ীদের সহযোগিতায় যাচাই করে সেটি নকল বলে নিশ্চিত হন তিনি। এ সময় নারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। চেয়ারম্যান এসে তাদের ব্যাগ তল্লাশি করলে ৪ হাজার ৫০০ টাকার সমপরিমাণ জালটাকা পাওয়া যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, জালটাকাসহ নারীদের আটকের খবর পেয়ে বাজারে যাই। যাচাই করে দেখি, সবগুলো টাকাই নকল। পরে তাদের পরিষদে আটকে রেখে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আল আমিন জানান, আটক নারীরা চাঁদপুর জেলা শহরে একসঙ্গে থাকেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

আরও পড়ুন

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

চসিকের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মামলা, তিনজন কারাগারে

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

পশু চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীর হাতে প্রসব, নবজাতকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম