Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

প্রতীকী ছবি

Advertisement

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। একইসঙ্গে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৭৬ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১৭ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইমচর থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে।

ফরিদগঞ্জ থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে এবং সিআর পরোয়ানা তামিলের মাধ্যমে আরও দুজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে সাতজনকে আটক করা হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশ পাঁচজনকে এবং মতলব উত্তর থানা পুলিশ ছয়জনকে আটক করেছে। পরে তাদের কয়েকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশ ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। একই থানায় কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে ২১ জনকে।

শাহরাস্তি থানা পুলিশ তিন পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। এ ছাড়া ছয়জনকে আটক করা হয়। কচুয়া থানা পুলিশ ১৬ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতারের পাশাপাশি কিশোর গ্যাং সন্দেহে আরও নয়জনকে আটক করেছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ১০ অক্টোবর জেলায় মাদক বিরোধী অভিযানে ২০ জন গ্রেফতার হয়। আর কিশোর গ্যাং সন্দেহে আটক ৭০ জন। তাদের পরবর্তীতে যাচাই-বাছাই শেষে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌপুলিশের স্পিডবোট, অতঃপর...

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

আরও পড়ুন

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম