Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

Advertisement

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর।

পুলিশ জানিয়েছে, শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বিভিন্ন মাদকদ্রব্য সেবনের অপরাধে আটজনকে গ্রেফতার করে। এ ছাড়া ১১ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।

ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতারের পাশাপাশি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশ ২৩ গ্রাম গাঁজাসহ দুজন, মতলব উত্তর থানা পুলিশ ২৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে।

এ ছাড়া হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ দুজন, শাহরাস্তিতে ছয় পিস ইয়াবাসহ দুজন এবং কচুয়ায় পাঁচ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে হাইমচরে একজন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরে ৮ জন, হাজীগঞ্জে ১৪, শাহরাস্তিতে ১৭ এবং কচুয়ায় ১৬ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের হটলাইনে জানানোর অনুরোধ জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

‘সরকার প্রতিবছর অভিযান দেয়, পরিকল্পনার ঘাটতি থাকায় বাস্তবায়ন হয় না’

গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলন

গণপিটুনিতে নিহত সেলিম খান ও তার ছেলের লাশ উত্তোলন

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ইলিশের বাজারে আগুন

ইলিশের বাজারে আগুন

আরও পড়ুন

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ২০

জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদলের আহ্বায়ক খোকা ও ভাতিজা গ্রেফতার

জাহাঙ্গীর হত্যা মামলায় ছাত্রদলের আহ্বায়ক খোকা ও ভাতিজা গ্রেফতার

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনীর অনলাইন রেজিস্ট্রেশন শুরু

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনীর অনলাইন রেজিস্ট্রেশন শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম