Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

Advertisement

Icon

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ এএম

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

হাজীগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের রান্ধুনীমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহানা আক্তার লাকি হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ির আব্দুল কাদের বিটু মজুমদারের স্ত্রী। তার এক ছেলে ও মেয়ে আছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেহানা আক্তার লাকি মেয়ের বাসা থেকে অটোরিকশায় চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লায় নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর মিলেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইলিশের বাজারে আগুন

ইলিশের বাজারে আগুন

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

আরও পড়ুন

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম