রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার সাইবেরিয়ায় রোগ প্রতিরোধ ও মহামারি নিয়ে কাজ করা একটি গবেষণাগারের এক তরুণী গবেষকের রহস্যজনক মৃত্যু ঘিরে চারপাশে চরম আতঙ্ক তৈরি হয়েছে।
আইরকুস্ক অঞ্চলের শেলেখভ শহরের ওই গবেষণাগারের ২৮ বছর বয়সি কর্মী দারিয়া শিপিলোভা অজানা এক ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনার পর তার সংস্পর্শে আসা প্রায় দুইশ মানুষকে কড়া পর্যবেক্ষণে ও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাশিয়ার সরকারি স্বাস্থ্য সংস্থা দাবি করেছে যে ল্যাবের কাজের সঙ্গে এই মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক নেই এবং সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে।
মৃত গবেষক যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানকার একটি অংশ পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। ক্রেমলিন থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে কেবল সরকারি খবরের ওপর ভরসা রাখার অনুরোধ জানানো হয়েছে।
আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা পুরো পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাধারণ মানুষের জন্য আপাতত বড় কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবে আইরকুস্ক থেকে দেড় হাজার মাইল দূরের দেশ কিরগিজস্তান তাদের সীমান্ত চেকপোস্টগুলোতে কড়াকড়ি বাড়িয়ে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিউমোনিক প্লেগ অত্যন্ত ভয়ংকর একটি রোগ হলেও এটি সাধারণ সর্দি-কাশির মতো খুব সহজে বাতাসে ছড়ায় না। সাইবেরিয়ার বন্যপ্রাণীদের মধ্যে এই রোগের জীবাণু প্রাকৃতিকভাবেই বিদ্যমান। চিকিৎসকদের মতে, এই রোগ মারাত্মক হলেও সময়মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে খুব সহজেই সম্পূর্ণ নিরাময় করা সম্ভব।
সূত্র: সিএনএন।

-6ac3c794f1bc0.jpg)