Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

চাঁদপুরের কচুয়ায় ঋণের চাপ সইতে না পেরে জাকির হোসেন মিয়াজী (৫০) নামে এক ব্যবসায়ী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার আটমোর গ্রামের মোল্লা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জাকির হোসেন মিয়াজী আটমোর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। তিনি স্থানীয় মোল্লা মার্কেটে ব্যবসা করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণের বোঝায় জর্জরিত ছিলেন। দেনার চাপ ও অতিরিক্ত দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এমনকি সম্প্রতি এক পাওনাদারের দায়ের করা মামলায় জেল খেটে জামিনে বেরিয়ে আসেন তিনি।

মৃতের স্ত্রী হালিমা বেগম জানান, শুক্রবার ছাড়া প্রতিদিনের দৈনিক কিস্তিসহ প্রতি মাসে প্রায় দুই লাখ টাকার বেশি ঋণের কিস্তি পরিশোধ করতে হতো তার স্বামীকে। অতিরিক্ত ঋণের চাপ সইতে না পেরেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা পরিবারের।

মঙ্গলবার ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন। খবর পেয়ে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ইলিশের বাজারে আগুন

ইলিশের বাজারে আগুন

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

‘মাদক কারবারির বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক’ পোস্ট, পরে নিজের বাড়িতেই আগুন

চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

আরও পড়ুন

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

আড়াই বছর পর উৎপাদনে যমুনা সার কারখানা, চাপ নিয়ে শঙ্কা কাটেনি

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ‘মর্মান্তিকভাবে’ হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম