ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনীর অনলাইন রেজিস্ট্রেশন শুরু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ২১ বছর পর সব ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় কলেজ প্রাঙ্গণে নিজে রেজিস্ট্রেশন সম্পন্ন করে কার্যক্রমের উদ্বোধন করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্কুলের ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, ব্যবসায়ী আবু ছাইদ। এ সময় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কমিটির সদস্য সচিব ও এপিএসসিএল-এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে। প্রাক্তন শিক্ষার্থীদের ফি ১,৫০০ টাকা এবং পরিবারের সদস্য ও ড্রাইভারদের জন্য ১,২০০ টাকা। ৫ বছরের কম বয়সী শিশুদের কোনো ফি লাগবে না।
তিনি বলেন, এবার শিক্ষকদের সম্মান জানানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাক্তন ও বর্তমান সর্বোচ্চ সংখ্যক শিক্ষককে উপস্থিত করতে নানা প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি।
আবু ছাইদ সব প্রাক্তন শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়ে বলেন, এটি শৈশব, বন্ধুত্ব ও স্মৃতির প্রতি ভালোবাসার মিলনমেলা। ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’— স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।
