Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:১৯ এএম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

ছবি: যুগান্তর।

Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বিএনপির নেতাকর্মীরা ধারণ করেন। তারা সব ধর্মের মানুষের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করেন। সবাই যেন সব সময় এভাবে মিলেমিশে বসবাস করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় আরতি উপভোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছর দুর্গাপূজায় দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে আসি। এখানে আলাদা একটি পরিবেশ রয়েছে। সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দ উপভোগ করেন। এ ধরনের পরিবেশ যেন সব সময় বজায় থাকে, সেই প্রত্যাশা করেন তিনি।

এ সময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, শারদীয় উৎসব নিয়ে আমরা জাতীয়ভাবে গর্ববোধ করি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ ও পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

কুমুদিনী কমপ্লেক্সের সেবার ইতিহাস অনন্য: ভারতীয় হাইকমিশনার

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণের বিভাজন নয়, সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

খন্দকার মারুফ তারেক রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা দুর্গোৎসব হচ্ছে

আরও পড়ুন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান মঈন খানের

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম