Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

Advertisement

সিলেটের কানাইঘাটে ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে খুনের মামলায় পিতা ও তার চার ছেলেসহ একই পরিবারের ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (২১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার  যাত্রী ওঠানোর সিরিয়াল সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে শাহাব উদ্দিন (৩০) নামের চালক ছুরিকাঘাতে খুন হন। 

স্থানীয়রা জানান, এলাকার লোকজন অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করার পর কানাইঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়। 

কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন- উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মজন আলী এবং তার চার ছেলে ইয়াহইয়া, জাকারিয়া, শাহরিয়ার ও কিবরিয়া। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকালে সোনাতনপুঞ্জি গ্রামে শাহাব উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহাব উদ্দিন গ্রামের মৃত মতরিস আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

খুনের মামলায় একই পরিবারের ৫ জন কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম