Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউসুফ হোসেন নামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ইউসুফ (৩৮) উপজেলার কনকাপৈত এলাকার কাজী একরাম হোসেনের ছোট ভাই।

পুলিশ এবং স্থানীয়রা জানান, কয়েক দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সঙ্গে রাইডার কাজী মো. ইউসুফের বাগবিতণ্ডা হয়। এ সময় আবুল কালাম আজাদ রাইডার কাজী ইউসুফকে ওই বাজারের সীমানায় যেতে নিষেধ করে হুমকি ধমকি দেন। 

সোমবার সকালে ইউসুফকে বাজারে পেয়ে আবুল কালাম আজাদ গংরা পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা ইউসুফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কাজী ইউসুফ ইসলামী সংগীতশিল্পী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ইউসুফ হোসেনকে স্বজনরা হাসপাতালে এনেছিলেন। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়। 

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কেরানীগঞ্জে খেলনা কারখানায় আগুন, নিহত ১

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রামে মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম