Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অভিমানে রাজনীতি ছাড়ছেন সীতাকুণ্ডের ছাত্রদল নেতা

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

অভিমানে রাজনীতি ছাড়ছেন সীতাকুণ্ডের ছাত্রদল নেতা

মো. সরওয়ার হোসেন (ফরহাদ)। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. সরওয়ার হোসেন (ফরহাদ) ছাত্রদলের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক ঘোষণায় সরওয়ার হোসেন জানান, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কয়েকজন নেতার কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সরওয়ার হোসেন নুর মোহাম্মদের ছেলে। তিনি ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি সবার সুস্থতা ও ভালো থাকা কামনা করেন। ‘আল্লাহ হাফেজ’ বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

এ বিষয়ে সরওয়ার হোসেন (ফরহাদ) দৈনিক যুগান্তরকে বলেন, ফেসবুকে যা ঘোষণা দিয়েছি, তাই। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি দৈনিক যুগান্তরকে বলেন, অভিমান করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। আশা করি, এটা ঠিক হয়ে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ

আরও পড়ুন

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

পিতৃপরিচয় গোপন করতে বিক্রি করে দেওয়া সেই নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪

পিতৃপরিচয় গোপন করতে বিক্রি করে দেওয়া সেই নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

এক দেহে দুই প্রাণ, আলাদা করার স্বপ্ন থমকে আছে দারিদ্র্যে

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

ধর্মান্তরিত যুবকের লাশ নিয়ে টানাটানি, কাবিননামা দেখিয়ে স্বামী পেলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম