Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ

Advertisement

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জাকির হোসেন, তার বাড়ি নোয়াখালীতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে রিয়াজউদ্দিন বাজার থেকে বাসায় ফেরার পথে ওতপেতে থাকা ছিনতাইকারীরা পলিথিন ব্যবসায়ী জাকির হোসেনের ওপর হামলা করে। এ সময় তার কাছে থাকা ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে এক পথচারী ও পুলিশ গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, শনিবার গভীর রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলাকারী ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এজন্য ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এখনো মামলা দায়ের হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম