Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

ফাইল ছবি

Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের পাশে বসেছিলেন রুনা লায়লা (৪৭) নামের এক স্কুলশিক্ষিকা। ট্রেন আসতেই তিনি দৌড়ে গিয়ে লাইনে মাথা পেতে দেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবরের কাছে বস্তিসংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে চলন্ত ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন রুনা লায়লা।

মৃত রুনা লায়লা সৈয়দপুর আল ফারুক স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আ. আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের শিক্ষক। তাদের বাড়ি সৈয়দপুর শহরের হাজীপাড়ায়।

রাজিয়া নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ওই নারী ঘটনাস্থলের কাছে রেলওয়ের পানির ট্যাংকির নিচে বসেছিলেন। রূপসা এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে ছেড়ে এসে পার্বতীপুর স্টেশনে ঢোকার সময় তিনি দৌড়ে গিয়ে লাইনে মাথা দেন। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় নিয়ে যায়। আত্মহত্যার সময় ওই শিক্ষিকার হাত, কান ও নাকে স্বর্ণালংকার ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রুনা লায়লা দুই ছেলের জননী। তার বড় ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ছোট ছেলে এবার এইচএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সৈয়দপুর থেকে সকালে পার্বতীপুরে এসে তিনি কেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি।

এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাকোয়াত হোসেন জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ও তদন্ত করতে কিছুটা সময় লাগবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

জমি নিয়ে দুপক্ষের বিরোধ, ঠেকাতে গিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

‘বিয়ের মেলায়’ এখন আর খোঁজা হয় না জীবনসঙ্গী

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

মাদক সেবনের আসরে ঝগড়া, সহযোগীর ছুরিকাঘাতে যুবক খুন

১২ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা দাফন

১২ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা দাফন

দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

আরও পড়ুন

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী, স্মরণসভা ও দোয়ায় নেতাকর্মীর ঢল

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম