Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ

নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ

Advertisement

কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টঙ্গীর সরকার বাড়ি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোরালো দাবি তোলেন।

মিছিলে উপস্থিত ছিলেন- মোহাম্মদ মানিক শেখ, হুমায়ুন কবির, মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম, মো. রবিনসহ বিএনপি ও এর বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সানজিদ আহমেদ মিঠুন বলেন, ২০০৪ সালের ৭ মে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিহত হন তৎকালীন এমপি আহসান উল্লাহ মাস্টার। ওই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক হীনউদ্দেশ্য চরিতার্থ করতে গাজীপুরের জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ফ্যাসিবাদী সরকারের আমলে এ মামলার কোনো সুরাহা না হওয়ায় দীর্ঘ ২৩ বছর যাবত তিনি কারান্তরীণ আছেন। অবিলম্বে এই প্রহসনমূলক মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে মুক্তির দাবি জানাচ্ছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

পুলিশ সদস্যের রগ কর্তন

পুলিশ সদস্যের রগ কর্তন

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম