ড্রেনের পানিতে ডুবে প্রাণ হারাল সাত বছরের জিহাদ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে মো. জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু জিহাদের বাড়ি বড়বনগ্রাম বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম সুমন আলী।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, শুক্রবার দুপুরে ড্রেনের পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে জিহাদ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, লাশটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
