Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আত্মহত্যার প্ররোচনায়’ মিতুর নামে মামলা হচ্ছে

Advertisement

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০১ পিএম

‘আত্মহত্যার প্ররোচনায়’ মিতুর নামে মামলা হচ্ছে

Advertisement

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হচ্ছে।

পুলিশ বলছে, আকাশের পরিবারের চান্দগাঁও থানায় মামলা করার কথা রয়েছে। তবে পরিবার মামলা না করলে আকাশের দেয়া ফেসবুক স্ট্যাটাসের ‘ডায়িং ডিক্লারেশন’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতারের বিষয়ে শুক্রবার বেলা ১১টায় দামপাড়া পুলিশলাইনসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরের নন্দনকানন এলাকায় তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। 

গ্রেফতারের পর মিতুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ (র.) মাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘ডা. মোস্তফা মোরশেদ আকাশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তানজিলা হক চৌধুরী মিতু, তার পরিবারের সদস্য ও বন্ধুদের ব্যাপারে যেসব অভিযোগ করেছেন, সেসব বিষয় যাচাই চলছে। আকাশের মৃত্যুর পেছনে যদি তাদের কারও ইন্ধন থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে মোস্তফা মোরশেদ আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে। 

শুক্রবার ভোর থেকে আকাশ তার ফেসবুকে স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ও বিভিন্ন ছবিসংবলিত যে স্ট্যাটাস দিয়েছিলেন, সেটি ডিলিট করে দেয়া হয়েছে।

 অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, এটি আমাদের তদন্তের বিষয়। ডিলিট হলেও সেই স্ট্যাটাস রিকোভার করা সম্ভব।

Advertisement

‘আত্মহত্যায় প্ররোচণায়’ মিতুর নামে মামলা হচ্ছে

Advertisement

আরও পড়ুন

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

লোকালয়ে বাঘের পদচিহ্ন, আতঙ্কে এলাকায় মাইকিং

লোকালয়ে বাঘের পদচিহ্ন, আতঙ্কে এলাকায় মাইকিং

দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম