Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লোকালয়ে বাঘের পদচিহ্ন, আতঙ্কে এলাকায় মাইকিং

Advertisement

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

লোকালয়ে বাঘের পদচিহ্ন, আতঙ্কে এলাকায় মাইকিং

শরণখোলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ। সোমবার সকালে তোলা: ছবি বাবুল দাস

Advertisement

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীর মাঝে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে রোববার রাতে বাঘ ঢুকে পড়ে। বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা জনগণকে সচেতন করতে মাইকিং শুরু করেছে।

ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আ. লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে ঝোপের মধ্যে এবং নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বিষয়টি আ. লতিফ সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান। 

খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে সোনাতলা গ্রামে ঘটনাস্থল ভোলা নদীর চরে যান। নদীর চরে অর্ধ কিলোমিটারজুড়ে বাঘ বিচরণ করে সুন্দরবনের দিকে বাঘ চলে যাওয়ার বাঘের পায়ের ছাপ দেখতে পান বনরক্ষীরা। লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখে এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাঁতরিয়ে বাঘ লোকালয়ে চলে আসে। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং এবং বনরক্ষীসহ ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম