Logo
Logo
×

Advertisement

জাতীয়

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে তিনি একটি পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। এ ছাড়া স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ দফায় দফায় পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

সোমবার (১৯ অক্টোবর) মাঠ পরিদর্শন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশাসহ দলীয় নেতারা।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কখনো রাজশাহী আসেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। তিনি তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জনসভায় রাজশাহীবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী, সকালে সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। 

বিকাল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা শেষে বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

তার সফর ঘিরে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিটি করপোরেশনের উদ্যোগে দিনরাত সড়ক সংস্কার, সড়ক বিভাজকে রং করা ও শহরের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। জনসভার জন্য মঞ্চও প্রস্তুত করা হয়েছে।

ভূমিমন্ত্রী জানান, জনসভায় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি তিনটি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা।

সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, জনসভা থেকে প্রধানমন্ত্রী আখচাষিদের প্রণোদনা দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মামুন-অর-রশিদ নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।

প্রধানমন্ত্রীর বিমান অবতরণের স্থান, ভিআইপিদের যাতায়াতের পথ, ধর্মসভা মন্দির, সার্কিট হাউস ও জনসভাস্থলে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। যানজট নিরসনে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করার কথা জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল, আড়াই মাসেও নির্বিকার প্রশাসন

তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল, আড়াই মাসেও নির্বিকার প্রশাসন

পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি: ইশরাক

মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি: ইশরাক

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

অর্থমন্ত্রী জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম