Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল, আড়াই মাসেও নির্বিকার প্রশাসন

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল, আড়াই মাসেও নির্বিকার প্রশাসন

Advertisement

রাজশাহীর তানোরে জনসাধারণের ব্যবহারের একটি ঐতিহ্যবাহী পুকুরঘাট বন্ধ ও সরকারি খাসজমি দখল করে পাকাবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী সাবেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ দেওয়ার পর আড়াই মাস পেরিয়ে গেলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বানিয়াল পশ্চিমপাড়া গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি পুকুরের পুরাতন ঘাট বন্ধ করে স্থায়ীভাবে পাকাবাড়ির ভবন নির্মাণ করছেন। দীর্ঘদিন ধরে ওই ঘাটটি সাধারণ মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করে আসছিলেন।

জনসাধারণের চলাচলের পথ ও ঘাটটি উন্মুক্ত করার দাবিতে গত ২৮ আগস্ট গ্রামবাসীর পক্ষে হযরত মোল্লা ও কবিরুল ইসলাম তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর মুন্ডুমালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত করা হলেও এখনো কাজ বন্ধ বা উচ্ছেদের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বানিয়াল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা।

অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দাবি করেন, যে সরকারি জায়গায় তিনি বাড়ি করছেন, সেটি তিনি পত্তন (লিজ) পেয়েছেন। তবে উপজেলার মুন্ডুমালা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাদাৎ হোসেন জানান, তিনি ঘটনাস্থল তদন্ত করে সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করতে নিষেধ করেছেন। অভিযুক্ত ব্যক্তি পত্তনের দাবি করলেও কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি। এ বিষয়ে দ্রুতই এসিল্যান্ড বরাবর প্রতিবেদন পাঠানো হবে।

এ ব্যাপারে তানোর উপজেলা সহকারী কমিশনার শিব সংকর বসাক জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য মুন্ডুমালা ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই জনসাধারণের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছুরি-রামদার আঘাতকে ভোঁতা অস্ত্র দেখানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ছুরি-রামদার আঘাতকে ভোঁতা অস্ত্র দেখানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

কারাগারে থেকেও সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ওসির দাবি ‘টাইপ মিসটেক’

কারাগারে থেকেও সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ওসির দাবি ‘টাইপ মিসটেক’

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

বিসিবির গাড়ি থেকে চুরি হওয়া ক্রিকেটারের টাকা উদ্ধার

আরও পড়ুন

দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

দেলদুয়ারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে মারা গেলেন ফুফু, পরিবারে শোকের মাতম

ক্যানবেরা থেকে শারদীয় শুভেচ্ছা দেশের পূজা উৎসব ভীষণ মিস করছেন ড. শামারুহু মির্জা

দেশের পূজা উৎসব ভীষণ মিস করছেন ড. শামারুহু মির্জা

চিতলমারীতে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

চিতলমারীতে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম