Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৩ এএম

ময়মনসিংহের গৌরীপুরে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

ইনসেটে সৌদি নাগরিক আবু নাছের আল দুসারি

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আবু নাছের আল দুসারি (৪৫) নামে এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানির বাড়ি থেকে ওই সৌদি নাগরিকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডৌহাখলা গ্রামের করম আলীর পুত্র আবু সাঈদ সানির সঙ্গে প্রায় ২০ বছর আগে আবু নাছের আল দুসারির ঢাকায় পরিচয় হয়।

ওই পরিচয়ের সূত্র ধরেই আবু নাছের আল দুসারি অবকাশ যাপনের জন্য গৌরীপুরে বসবাস শুরু করেন।

হলি আর্টিজেনে হামলার ঘটনায় সারাদেশে বিদেশিদের ওপর নানা বিধিনিষেধ আরোপ হলে তিনি সে সময় চলে যান।

তবে প্রায়ই বাংলাদেশে আসতেন।  গত বছরের ৯ ডিসেম্বর সানির বাড়ি ডৌহাখলা গ্রামে আসেন আবু নাসের।  এরপর থেকে আবু নাছের আর সানি এক সঙ্গেই থাকতেন।

বৃহস্পতিবার রাতে সানির বাড়িতে আবু নাছেরর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

পরে রাত ১১টার পর গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ইশতিয়াক মোশারফ ঘটনাস্থলে এসে আবু নাছেরর স্বাস্থ্য পরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক মোশারফ বলেন, সৌদি নাগরিকের অনেক আগেই মৃত্যু হয়েছে। তবে কী  কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত না করে বলা যাচ্ছে না।

ওসি বলেন, জব্দকৃত আবু নাছেরের পাসপোর্ট সূত্রে জানা গেছে তিনি সৌদি আরবের দাম্মাম নগরীর বাসিন্দা। তার বাবার নাম ফালেহ। আমার আবু নাছেরের মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তদন্ত শেষ না করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

 

Advertisement

সৌদি নাগরিকের লাশ উদ্ধার

Advertisement

আরও পড়ুন

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল ওয়ারিশের স্বীকৃতি

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

দুর্গন্ধ পেয়ে ঝোপে মিলল সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম