Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

বড়াইগ্রাম থানা

Advertisement

নাটোরের বড়াইগ্রামের জলন্দা গ্রামে ধর্ষণচেষ্টার হাত থেকে আত্মরক্ষার্থে সুদু খাঁ (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন এক নারী।

শনিবার রাত ৮টার দিকে বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুদু খাঁ উপজেলার তারানগর গ্রামের হাদিল খাঁর ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুদু খাঁ ওই নারীকে অনৈতিক প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার রাত ৮টার দিকে সুদু খাঁ আকস্মিকভাবে ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় আত্মরক্ষার্থে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন ওই নারী। এতে সুদু খাঁর ডান পায়ে মারাত্মক জখম হয়।

পরে রক্তাক্ত অবস্থায় সুদু খাঁ পালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

আরও পড়ুন

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম