Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

Advertisement

নাটোর রেলওয়ে স্টেশন থেকে ল্যাপটপ ও ক্যামেরাসহ জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে তথ্যদাতা ও সহায়তাকারীকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এসআরবি-৫ (সিপিসি-২) সূত্রে জানা গেছে, স্টেশন ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্ত করা হয়েছে। এরপর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ আশপাশের বিভিন্ন জনবহুল স্থানে ওই যুবকের ছবি সংবলিত পোস্টার সেঁটে পুরস্কারের এ ঘোষণা দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক সুমনা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা পর্যটকের চুরি হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে তথ্য দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) যৌথভাবে কাজ করছে। গোয়েন্দা নজরদারিসহ সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তের বাড়ি অন্য জেলায় হওয়ায় তাকে গ্রেফতারে কিছুটা সময় লাগছে।

জানা যায়, জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন শেষে ট্রেনে করে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। স্টেশনে পৌঁছলে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে ক্রিল ল্যান্ডার ওই যুবকের কাছে নিজের ব্যাগটি রেখে টিকিট কাউন্টারে যান। ফিরে এসে দেখেন ব্যাগসহ যুবকটি পালিয়ে গেছেন।

চুরি হওয়া ওই ট্রাভেল ব্যাগে মূল্যবান ক্যামেরা, ল্যাপটপসহ জরুরি নথিপত্র ছিল। এদিকে দেশের ভাবমূর্তি রক্ষায় নাটোরের এক ব্যবসায়ী ইতোমধ্যে জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডারকে তার চুরি যাওয়া মডেলের অনুরূপ একটি নতুন ল্যাপটপ উপহার দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

নিজের সম্মান বাঁচাতে যা করলেন নারী

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

বয়সসীমা অতিক্রম, ভাইভাও দেননি—তবু চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

আরও পড়ুন

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম