Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

Advertisement

Icon

তৌহিদ জামান, যশোর

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মাজারের পাশে বসিয়ে শিশুটির মুখে ভাত তুলে দিচ্ছেন খাদেম আবুল কাশেম। ছবি: যুগান্তর

Advertisement

যশোর শহর থেকে প্রায় ১৯ কিমি. দূরে বারোবাজারে রয়েছে ঐতিহাসিক গাজী কালু চম্পাবতীর মাজার। এখানে প্রায় প্রতিদিনই আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত-অনুরাগীরা। বেশিরভাগই তাদের মনোবাসনা পূরণে করেন ‘মানত’। সেই মনোকামনা পূরণে মাজার অভ্যন্তরে থাকা বটগাছসহ অন্যান্য গাছের ডালে বেঁধে রাখেন পলিথিনের টুকরো, লাল-নীল-সাদা সুতো।

মনোবাসনা পূরণ করতে কিংবা পূরণ হলে মাজার অভ্যন্তরে করেন রান্নাবান্নার আয়োজন। সেখানে থাকা লোকজনসহ নিজেরা সারেন এক বেলার আহার। অনেকেই জানিয়েছেন, ‘আল্লাহর ওলি’ গাজী কালু চম্পাবতীর উসিলায় পূরণ হয়েছে তাদের বাসনা।

শুক্রবার দুপুরে এই মাজার অভ্যন্তরে কথা হয় লাভলী বেগম (৫৩) নামের একজন নারীর সঙ্গে। নারায়ণগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাসান আলীর স্ত্রী লাভলী বলেন, ১০ দিন আগে লোকমুখে শুনে এই মাজারে আসি। দীর্ঘদিন ধরে শরীরে জ্বালাপোড়া, হাঁটতে পারতাম না। এখানে পৌঁছানোর কয়েকদিন পর শরীরের জ্বালাপোড়া অনেক কমেছে; এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছি, আলহামদুলিল্লাহ। দু-একদিনের মধ্যে স্বামী এলে চলে যাব।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাগডাঙ্গা পাশপাতিলা এলাকার মনোহর দের স্ত্রী পড়শী দে জানান, কোমরের ব্যথায় খুব কষ্ট পেতেন। ডাক্তার-কবিরাজে কাজ না হওয়ায় মাজার থেকে মাটি নিয়ে যান। সেটি ব্যবহারে ব্যথা নেই। নিজের গাভীর দুধ আর বাগানের কলা নিয়ে এসেছেন ‘বাবার মাজারে মানত’ দিতে।

অনুরূপ ঝিনাইদহ সদরের বানিয়াকান্দা এলাকার মো. ইসমাইলের স্ত্রী ছবি খাতুন তার ৫ মাস বয়সি সন্তান ইসমাইলের ‘মুখে ভাত’ দিতে এনেছেন। মাজারের খাদেম আবুল কাশেম মাজারের পাশে বসিয়ে শিশুটির মুখে ভাত তুলে দিয়ে তার মনোকামনা পূরণ করেন।

সন্তানদের যেন কোনো ‘বালা-মুসিবত’ না স্পর্শ করে, সেকারণে ১০ বছর আগেও মেয়ে স্নিগ্ধার মুখে ভাত দিয়েছিলেন এখানেই।

রোগ-বালাই থেকে নিষ্কৃতি পাওয়ার তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও প্রতিদিন এই মাজারে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষজন আসে, একবেলা আহার সেরে ফিরে যায়।

রোগ-বালাই সেরে যাওয়া বা মানুষের আশা পূরণ হয় কিনা— এমন প্রশ্ন করা হলে এই মাজারের খাদেম আবুল কাশেম বলেন, এসব কথা বলতে পারব না। তবে, একসময় আমি পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলাম। কোনো কিছু ধরতে পারতাম না, বাবার উসিলায় এখন আমি সুস্থ। যদি কেউ উপকার নাই পাবে, তাহলে কেন তারা আসে। 

তিনি জানান, বছরে এখানে দুবার ওরস হয়। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার। এবার ভাদ্র মাসে বৃষ্টি থাকায় লোকসমাগম হাজার তিরিশেক হয়েছিল। অন্যান্য সময় ভক্ত-আশেকানদের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়।

মাজারের অবস্থান

যশোর-ঝিনাইদহ সড়কে যশোর শহর থেকে ১৯ কিমি. দূরে বারোবাজারের অবস্থান। এটি বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। বারোবাজার বাসস্ট্যান্ড থেকে ডানে পাকা সড়ক দিয়ে মাত্র এক কিমি. দূরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে বাদুরগাছা গ্রামে মাজারটি অবস্থিত।

ত্রয়োদশ শতাব্দীতে ঐতিহাসিক বারোবাজার অঞ্চলে যেসকল আধ্যাত্মিক সাধক ইসলাম প্রচারে অবদান রেখেছেন, তাদের মধ্যে গাজী, কালু, চম্পাবতী বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের সঠিক পরিচয় নিরূপণ করতে গিয়ে ঐতিহাসিকগণ নানা মত পোষণ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা, যশোরে দাফন তাজমীনের

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা, যশোরে দাফন তাজমীনের

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

আরও পড়ুন

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

হত্যার বিচার দাবিতে ট্রেন আটকে স্বজনদের বিক্ষোভ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

মনোবাসনা পূরণে ধর্ম-বর্ণ নির্বিশেষে আসেন নারী-পুরুষ

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে পালানো যুবককে ধরিয়ে দিলে পুরস্কার

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম