Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ পিএম

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Advertisement

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৪৫) যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোরে উপজেলার বাঘারদাড়ি গ্রামে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরির সন্দেহে গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, চোর সন্দেহ একজন গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় শনাক্ত হয়নি। পিবিআই ও সিআইডির সহয়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে ৩ জনের একটি চোরচক্র ঢুকে। চোরেরা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ইদ্রিস আলী চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী এক হয়ে চোরদের ধাওয়া দেয়। এ সময় দলের দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে জনতার গণপিটুনিতে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

গোসল নিয়ে বিরোধে শিক্ষার্থীকে থাপ্পড়, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ

আ.লীগ ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক হোন

অধ্যাপক নার্গিস আ.লীগ ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক হোন

জাল দলিলে জমি আত্মসাৎ, সাবরেজিস্ট্রারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

জাল দলিলে জমি আত্মসাৎ, সাবরেজিস্ট্রারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

আরও পড়ুন

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম