Logo
Logo
×

Advertisement

জাতীয়

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

ঝাউতলা মরিয়ম স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে। ওই সরকারের পেছনে যারা ছিল তারা চেয়েছিল বাংলাদেশকে শেষ করতে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কোনো দেশকে যদি পেছনে ফেলতে হয়, ধ্বংস করে দিতে হয়, নিশ্চিহ্ন করতে হয়, তাহলে সে দেশের শিক্ষাব্যবস্থাকে নিশ্চিহ্ন করে দিতে হয়। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সেটাই করছিল। আওয়ামী লীগের সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা না লিখে সাদা কাগজ জমা দিয়ে চলে আসলেও জিপিএ ফাইভ কিংবা একটু লিখলেই গোল্ডেন ফাইভ পেত।

তিনি বলেন, বর্তমানে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা নিয়ে এই তামাশা বন্ধ করেছে। না পড়ে আর কেউ পাশ করবে না। বিএনপি সরকার শিক্ষার উন্নয়নে চলতি অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে শিক্ষা খাতে। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষার কোনো বিকল্প নেই।

জাতীয় সংসদের হুইপ বলেন, বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায়। বিএনপি কোনো সন্ত্রাস-অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল পাশের দেশে বসে নানা উছিলায় আমাদের দেশকে অশান্ত করে ফায়দা লুটতে চায়। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।  

দুলু আরও বলেন- বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্ম ও চিন্তার মানুষ মিলেমিশে বসবাস করে। যার যার ধর্মীয় উৎসব উদযাপন করে। কোনো হিংসা-বিদ্বেষ নেই। সব ধর্মের মানুষ যেন যার যার ধর্ম-কর্ম ও ঐতিহ্য পালন করতে পারে, কোথাও কোনো সমস্যা না হয়, এ বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

‘কালো জাদুর’ অভিযোগে তিন নারীকে...

‘কালো জাদুর’ অভিযোগে তিন নারীকে...

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

প্রেমিকাকে ঘুরতে নিয়ে তিন বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও করে চাঁদাবাজি

আরও পড়ুন

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্বপ্ন থেকে বাস্তবের পথে বাংলাদেশ

স্বপ্ন থেকে বাস্তবের পথে বাংলাদেশ

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম