Logo
Logo
×

Advertisement

জাতীয়

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ। 

তিনি বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ।’

সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ।  

তিনি বলেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।’

শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎসংকট দেখা দিয়েছে দাবি করে নূরুল ইসলাম মনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চিফ হুইপ

দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চিফ হুইপ

জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

আরও পড়ুন

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

জনপ্রশাসন উপদেষ্টা ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম