Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াত নিয়ে আল্লামা শফীর সঙ্গে সামীম আফজালের বৈঠক!

Advertisement

Icon

আবু তালেব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০২ পিএম

জামায়াত নিয়ে আল্লামা শফীর সঙ্গে সামীম আফজালের বৈঠক!

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল

Advertisement

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে হেফাজত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪৫ মিনিট তিনি হেফাজত আমিরের সঙ্গে সময় কাটান। বৈঠক শেষে দুপুর ১টার দিকে তিনি মাদ্রাসা ক্যাম্পাস ত্যাগ করেন।
 
এ সময় সামীম মোহাম্মদ আফজাল হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া জামায়াতের জঙ্গি বানানোর পরিকল্পনা নস্যাৎ করতে তিনি মূলত আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠক করতে আসেন বলে জানান। 

বৈঠকে কোন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফোনে যুগান্তরকে বলেন, এ দেশের জামায়াতিরা শিক্ষা কারিকুলামে বাংলায় অনুবাদে কোরআন হাদিস বিকৃত করে। এটা কীভাবে রোধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, বাংলা বাজারের কোরআন হাদিসের বই, এটা তো একটা হাই ক্লাসে রূপ নিতে যাচ্ছে। তাতে ভবিষ্যতে এদেশে আরবিতে কোরআন হাদিস শেখার ধারাটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এদের উদ্দেশ্য হচ্ছে এ দেশের আলেম সমাজকে কোরআন হাদিসের বিকৃত বাংলা অনুবাদ পড়িয়ে জঙ্গি তৈরি করা এবং আলেম-ওলামাদের কোরআন হাদিস থেকে দূরে রাখা।

Advertisement

চট্টগ্রাম হেফাজতে ইসলাম

Advertisement

আরও পড়ুন

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম