Logo
Logo
×

Advertisement

বিএনপি

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: যুগান্তর

Advertisement

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে। এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন- কীভাবে কাজ করতে হবে। আর যারা দলের মধ্য থেকে মুনাফেকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। আমার দল যদি না জেতে তাহলে আমার মতো চড়া নেতা দিয়ে কি হবে বলেন? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তখন কিচ্ছু যায়-আসত না।

তিনি বলেন, ইউনিয়ন নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে তারা যেন বিজয়ী হয়ে আসে। আপনার পছন্দের প্রার্থী দিলেন কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি আপনি দলের সঙ্গে বেইমানি করছেন। দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন তাহলে কিন্তু আমার অধিকার আছে আপনাকে ধরার।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম যে, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে হবে। শৈলকূপায় এটা কিন্তু নাই। 

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

মৃত্যুদণ্ড ঘোষণার পর বিচারক কলমের নিব ভাঙেন কেন?

মৃত্যুদণ্ড ঘোষণার পর বিচারক কলমের নিব ভাঙেন কেন?

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় জরুরি

আইনমন্ত্রী আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় জরুরি

আরও পড়ুন

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

নাহিদের উদ্দেশে যে বার্তা দিলেন ইশরাক

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম