Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোট শুধু অধিকারই নয়, কর্তব্যও বটে: শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ০৩:১৩ পিএম

ভোট শুধু অধিকারই নয়, কর্তব্যও বটে: শিক্ষামন্ত্রী

র‌্যালিতে ডা. দীপু মনি। ছবি-সংগৃহীত

Advertisement

ভোট শুধু অধিকারই নয়, কর্তব্যও বটে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার সকালে চাঁদপুর জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবসের বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দীপু মনি বলেন, যাদের বয়স ১৮ হয়েছে, তারা সবাই ভোটার হবেন এবং ভোট দেবেন। এটি তাদের শুধু নাগরিক অধিকার নয়, কর্তব্যও বটে। এই নাগরিক অধিকার প্রয়োগ করা এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে এগিয়ে নিয়ে যাব। 

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের এ অগ্রযাত্রা যেমনি উন্নয়নের ক্ষেত্রে, তেমনি গণতান্ত্রিক ক্ষেত্রেও বটে। কাজেই এ গণতান্ত্রিক অভিযাত্রাকে আমাদের সফল করতে হবে। সে জন্যে প্রয়োজন প্রত্যেক নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ। ভোটার হওয়ার মধ্য দিয়েই একজন নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। 

মন্ত্রী বলেন, এ অভিযাত্রায় দেশের সব মানুষ উদ্বুদ্ধ হয়ে তাতে সম্পৃক্ত হবেন এবং তাদের নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করবেন। তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উদ্দেশ্য নিয়েই এ দিবসটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা আজকে সারা দেশে ভোটার দিবস উৎসবের সঙ্গে পালন করছি।

‘ভোটার হব, ভোট দেব’ এ স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি চাঁদপুর সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। 

Advertisement

শিক্ষামন্ত্রী দীপু

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

আইনশৃঙ্খলা পরিস্থিতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম