Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘অধ্যক্ষকে ফিরিয়ে দিন, নয়তো টিসি দিন’

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৮:৫০ পিএম

‘অধ্যক্ষকে ফিরিয়ে দিন, নয়তো টিসি দিন’

অধ্যক্ষের পদত্যাগের প্রতিবাদে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Advertisement

নরসিংদীতে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষের পদত্যাগের প্রতিবাদে ক্লাস বর্জন করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১টা থেকে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ‘অধ্যক্ষকে ফিরিয়ে দিন, নয়তো টিসি দিন’- লেখা সম্বলিত বিভিন্ন শ্লোগান দেয় তারা।

কলেজের মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের জের ধরে কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা স্বপদ থেকে পদত্যাগ করেন।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবোরোধে ক্ষিপ্ত হয়ে ট্রাকচালকরাও মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। সড়কে এলোমেলো অবস্থায় ট্রাক রেখে যানচলাচল বন্ধ করে দেয়।

সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

জানা গেছে, সম্প্রতি নরসিংদীতে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মালিক পক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দেয় কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার। এরই জের ধরে রোববার সকালে পদত্যাগ করেন অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে উঠেন কলেজের শিক্ষার্থীরা। পরে পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। কিন্তু অধ্যক্ষকে স্বপদে পুনর্বহাল না করা পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়।

এদিকে গত এক সপ্তাহে রহস্যজনক কারণে কলেজ থেকে বিভাগীয় প্রধানসহ ১৬ জন শিক্ষক কলেজ থেকে পদত্যাগ করেন।

কলেজের অভ্যন্তরীণ বিষয় জানা নেই উল্লেখ করে আইসিটি বিভাগের শিক্ষক এসএম মনিরুল ইসলাম বলেন, কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা স্যারের হাত ধরেই কলেজটি সারা দেশে খ্যাতি অর্জন করেছে। তাই হঠাৎ স্যারের পদত্যাগ করায় বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা।

কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী সাদিয়া আক্তার অমি বলেন, অধ্যক্ষ সব সময় আমাদের পিতার মতো করে লেখা পড়া করান। ওনার জন্যই আজ কলেজ দেশ সেরা কলেজে রুপান্তরিত হয়েছে। ওনি (অধ্যক্ষ) না থকেলে কলেজের ফলাফলে ধস নামবে। তাই আমরা অধ্যক্ষ হিসেবে ওনাকেই চাই।

কলেজের অপর শিক্ষার্থী অমিন বলেন, স্যার না থকেলে আমরা এইচএসসি পরীক্ষা বর্জন করবো। একই সঙ্গে অনিদিষ্ট কালের জন্য ক্লাস বর্জন করবো।

এদিকে কলেজের অধ্যক্ষের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাদির মোল্লা সিটি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামে একটি পেজে লিখেছেন, ‘ড. মশিউর রহমান মৃধা একজন ভালবাসার মানুষের নাম। ওনার সূক্ষ্ম ধ্যান আর অতুলনীয় নেতৃত্বে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এগিয়ে যাচ্ছিল। যখনই মোল্লা সাহেব নিজের হাতে কলেজের হাল ধরলেন, তখনই কলেজ তার সম্মান হারাতে যাচ্ছে...!

ব্যবসায়ী মাইন্ডের মোল্লা সাহেব সিনিয়র শিক্ষকদের বেশি বেতন দিতে হয় বলে ওনাদের কলেজ থেকে বের করার নীলনকশা তৈরি করেছেন। তার এই নকশায় প্রথম বলি হন প্রফেসর ড. নজরুল ইসলাম স্যার, ড. কামাল হোসেন স্যারসহ পদার্থ বিজ্ঞান বিভাগের সকল সিনিয়র শিক্ষকবৃন্দ।

টিটু স্যার, বাতেন স্যার যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন কলেজের জন্য ওনাদেরকেও ছাড় দেয়া হয়নি। এই নীলনকশা অপমান থেকে মুক্তি পেতে কলেজ ছেড়েছেন কলেজে বস নামে পরিচিত কামরুজ্জামান স্যার, ওয়াহিদ স্যার, জাহাঙ্গীর স্যার, অঞ্জন স্যারসহ আরও অনেকে। অবশেষে প্রেন্সিপাল স্যার নিজের সম্মান বাঁচানোর জন্য রিজাইন নিলেন।

আবদুল কাদির মোল্লা মহোদয়কে সকল এলামনাই এর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনার এসব হলি খেলা বন্ধ করুন। আমাদের শিক্ষকদের সম্মান বাঁচান।’

এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলেও তারা ফোন ধরেননি।

Advertisement

আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

Advertisement

আরও পড়ুন

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা-গ্রাহকদের মধ্যে তুমুল সংঘর্ষ

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম