Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষের ওপর বহিরাগতদের হামলা

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১০:০৪ পিএম

শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষের ওপর বহিরাগতদের হামলা

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ

Advertisement

গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সামনে হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বহিরাগত ও পৌর যুবলীগ নেতা আশরাফুল আলম ওয়াসীম ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কলেজে যেতে বিভিন্ন সময় হুমকি ও বাধা প্রদান করে আসছিলেন। কলেজের চারজন শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে গত জানুয়ারিতে মিথ্যা তথ্য দিয়ে শ্রীপুর থানায় চারটি সাধারণ ডায়েরি করেন। তারাও অধ্যক্ষকে কলেজে যেতে বাধা প্রদান করেন বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এসব বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারের বিভিন্ন মহলকে অবহিত করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। ঘটনার সময় ১০-১২ জন বহিরাগত যুবক মোটরসাইকেলে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খোঁজাখুঁজি করে কৃষিবিজ্ঞান বিভাগের ভেতর থেকে টেনে বের করে কিল ঘুসি ও লাঞ্ছিত করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষকরা জানান, এ সময় তারাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে তাদের সহায়তায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ সময় বহিরাগতরা কলেজের লাইব্রেরিয়ান হামিদুল ইসলাম ও তিনজন অফিস সহায়ককে মারধর করে। ঘটনার পর প্রকাশ্যে যুবকেরা কলেজ চত্বরে মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করে।

অভিযুক্ত ওয়াসীম সাংবাদিকদের জানান, তিনি এ সময় কলেজে যাননি। ঘটনা শুনে আমি কলেজে গিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সত্য নয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আইনি প্রক্রিয়ায় রয়েছে।

Advertisement

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ

Advertisement

আরও পড়ুন

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

রূপপুরের পথে ইউরোনিয়াম

রূপপুরের পথে ইউরোনিয়াম

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম